সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আল্লাহ মেয়েকে ছেলে বানিয়ে দেওয়ায় আমি খুশি’

news-image

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বাসিন্দা ও দশম শ্রেণির ছাত্রী সুমনা। হঠাৎ সে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হয়েছে বলে দাবি তার পরিবারের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি সুমনাকে দেখতে দূর-দুরন্ত থেকে এসে ভীড় জমাচ্ছে মানুষ।

সুমনার দাদী দৌলত নেছা জানান, বেশ কয়েকদিন আগেই সুমনা তার শারীরিক পরিবর্তনের কথা তার কাছে জানান।

সুমনার মা লাভলী বেগম জানান, তার ছেলে সন্তান নেই, শুধু তিন মেয়ে। এর মধ্যে সুমনা সবার বড়। পাশের ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয়ে সে দশম শ্রেণিতে পড়ে। গত দুদিন আগে তিনি সুমনার দাদীর কাছে জানতে পারেন সুমনার লিঙ্গ পরিবর্তনের বিষয়টি। প্রথমে বিশ্বাস না করলেও পরে নিজ চোখে দেখে বিশ্বাস করেন।

লাভলী বেগম বলেন, ‘আল্লাহ মেয়েকে ছেলে বানিয়ে দেওয়ায় আমি খুব খুশি।’

স্থানীয়রা জানান, সুমনার শারীরিক গঠন পুরুষের মতো হলেও তার মাথায় এখনও লম্বা চুল আছে। পরনের পোশাকও পরিবর্তন করা হয়নি।

সুমনার বাবা ছাইদুর রহমান বলেন, ছেলেতে রূপান্তরিত হওয়ার পর এখনও সুমনার নাম পরিবর্তন করা হয়নি।

সুমনা বলে, ‘আমার কোনো ভাই ছিল না। আমরা তিন বোন ছিলাম। তিন বোনের মধ্যে আমি ছেলে হয়ে যাওয়ায় খুশি।’

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান বলেন, ‘আমাদের দেশে মাঝে-মধ্যেই ছেলে থেকে মেয়ে, আবার মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটছে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে। তবে সুমনার ক্ষেত্রে কী ধরণের পরিবর্তন ঘটেছে এবং কেন ঘটেছে তা বাস্তবে না জেনে কিছু বলা যাবেনা। হাসপাতালে এলে বিষয়টি জেনে-বুঝে বলা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী