,

সিলেটে দিঘিতে ডুবে ২ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সিলেটের লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা লালাদিঘি এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিকেল ৩টার দিকে তাইবা ও হাবিবা খেলতে খেলতে দিঘি সংলগ্ন বাসা থেকে বের হয়ে যায়। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে উঠতে দেখে লোকজন জড়ো হন। পরে অপর শিশুকেও দিঘি থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না