,

আইপিএল ফাইনালে বৃষ্টির বাগড়া, খেলা না হলে চ্যাম্পিয়ন কোন দল

news-image

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রোববার আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনাল মাঠে গড়ানোর কথা। তবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের মধ্যে অনুষ্ঠেয় এই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় আটটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হয়নি। মাঝখানে একবার বৃষ্টি থামলেও কিছুক্ষণ পর আবার শুরু হয়।

এই ম্যাচে টানা দুই শিরোপার মিশনে আছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আছে পঞ্চম শিরোপার খোঁজে। তবে বৃষ্টির লক্ষণ খুব একটা ভালো নয়। বৃষ্টিতে আজ খেলা না হলে সমীকরণ কেমন হতে পারে সেটিই নিচে দেখে নেই-

আইপিএলের ফাইনাল ২০ ওভারে হবে নাকি কর্তিত ওভারে হবে সেটি নির্ভর করছে বৃষ্টি থামার ওপর। তবে ম্যাচের ফল পেতে নূন্যতম ৫ ওভার করে খেলতে হবে দুই দলকে। বাংলাদেশ সময় ১০টা ৫ এর মধ্যে যদি ম্যাচ মাঠে গড়ায় তাহলে পুরো ২০ ওভারই খেলা হবে। কমপক্ষে ৫ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় ১২টা ৩৬ এ খেলা শুরু হতে হবে।

তবে আজকে বৃষ্টির কারণে খেলা না হলেও ম্যাচ মাঠে গড়ানোর সুযোগ থাকছে। আগামীকাল সোমবার আইপিএলের রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে বিসিসিআই। আজকে খেলা শুরু হয়ে শেষ না হলে, যেখানে ম্যাচ বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু করতে হবে। এছাড়া টস হয়ে খেলা না হলেও আজকের টসে আগামীকাল খেলতে হবে।

আরও পড়ুন: আইপিএল ফাইনাল: যাদের ব্যক্তিগত লড়াইয়ে চোখ থাকবে

আগামীকাল ৫ ওভারের ম্যাচও যদি আয়োজন করা না যায় তাহলে সুপার ওভারে খেলা শেষ করার সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই পিচ ও আউটফিল্ডকে বাংলাদেশ সময় রাত ১টা ৫০ এর মধ্যে খেলার উপযোগী থাকতে হবে। আর যদি খেলা মাঠে গড়াতেই না পারে তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারাই হবে চ্যাম্পিয়ন। হিসাব অনুযায়ী, চেন্নাইকে পেছনে ফেলা গুজরাট তাহলে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট