,

সরকারি ফলাফলেও এগিয়ে এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রথমবারের মতো জানাল দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ফলাফলেও এগিয়ে আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান, ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে এতে ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে, এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৫৩ শতাংশ।

আহমেত ইয়েন বলেন, এখন পর্যন্ত দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিবিসি বলছে, এটি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারিভাবে ফলাফল জানানোর প্রথম ঘোষণা।

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত ৯০ শতাংশের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫২ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে তার তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৩৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট