,

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দা‌ম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৭৪৯ টাকা। নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৬ হাজার ৬৯৫ টাকা।

আগামীকাল সোমবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে। আজ রোববার এ তথ্য জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৯ মে থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ১১ এপ্রিল দাম কিছুটা কমানো হয়। তবে ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়েছে।

এতে ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম লাখ টাকা ছাড়ি যায়। কারণ, বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়। সেই সঙ্গে মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়না কিনতে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা গুনতে হয় ক্রেতাদের। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

রেকর্ড ওই দাম নির্ধারণের পর ১১ এপ্রিল সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়। সেই সঙ্গে কমানো হয় অন্যান্য স্বর্ণের দামও। তবে পাঁচ দিনের মাথায় ১৬ এপ্রিল আবার স্বর্ণের দাম বাড়ানো হয়।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এ পরিস্থিতিতে এখন দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানোর ঘোষণা এলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট