,

রাজধানীতে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখান এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন-মো. আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। নিহত দুই শ্রমিকের বাড়ি গাইবান্ধা জেলায়।

রোববার সকাল ১১টার দিকে উত্তরখানের বাবুর্চিবাড়ি মোড় এলাকার ওই ভবনের পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সকার ৯টার দিকে উত্তর খান মাজার এলাকায় একটি নির্মাণধীন বাড়ীর সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, কাজ করতে গিয়ে দুই শ্রমিক পানির রিজার্ভ ট্যাংকে পড়ে যান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট