,

নতুন রূপে সানিয়া মির্জা

news-image

ক্রীড়া ডেস্ক : খেলা থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। ব্যস্ততা কাটিয়ে এবার ভক্তদের সামনে নতুন রূপে হাজির হয়েছেন এ টেনিস তারকা। আসছে ফ্রেঞ্চ ওপেনে ধারাভষ্যকার হিসেবে দেখা যাবে তাকে।

এ বছরই খেলার পাট চুকিয়ে টেনিস ব্যাট তুলে রাখেন সানিয়া। তবে নতুন অ্যাসাইন্টমেন্ট নিয়ে তিনি বলেন, সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ।

কিন্তু ধারাভাষ্য দেয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। ধারাভাষ্য দেয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে তারা এগিয়ে নেবে বলে আশা সোনিয়ার।

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট