,

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রবিবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক এবং খাইবার পাখতুনখোয়াসহ বেশ কিছু অঞ্চল। এ ছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, কাশ্মীরসহ বেশ কয়েকটি অঞ্চলেও।

পাঠ্যসূচি থেকে আল্লামা ইকবালের অধ্যায় বাদ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়
কাশ্মীরের কিছু অংশ জুড়ে কম্পনের মাত্রা বেশি থাকায় আতঙ্কে বাড়িঘর থেকে রাস্তায় বের হয়ে আসে মানুষজন। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা পাঞ্জাবের লাহোর, ঝিলাম এবং চকওয়াল পর্যন্ত অনুভূত হয়েছে।

রোববার সকালে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে। মাটি থেকে ২২৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প হওয়ায় এটি পাকিস্তান, চীন, আফগানিস্তান এবং ভারতসহ বেশ কয়েকটি দেশে অনুভূত হয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ তবে ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার নিশ্চিত করেছে ৬ মাত্রার ভূমিকম্প ছিলো। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট