সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চমক দিয়ে এশিয়া সফরের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

news-image

ক্রীড়া ডেস্ক : আগামী মাসে ফিফা উইন্ডোর অংশ হিসেবে এশিয়া সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। যেখানে ১৫ জুন চীনের বেইজিংয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১৯ জুন জাকার্তায় মেসিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

মেসির নেতৃত্বে চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, টিকিট কেনার হিড়িক
শনিবার (২৭ মে) রাতে বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে নেতৃত্বে রেখেই ২৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলোনি।

২৭ জনের স্কোয়াডে নতুন মুখের ভীড়ে বাদ পড়েছে কিছু পরিচিত মুখ। চোট সমস‍্যায় মাঠের বাইরে পাওলো দিবালা। এছাড়াও চোটের কারণে দলের বাইরে রয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য ফ্রাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ ও ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ।

দলে ডাক পেয়েছেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ ও অলিম্পিক মার্শেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ও লিগ লেন্সের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এছাড়া সিরি অ্যা চ্যাম্পিয়ন নাপোলির ফরোয়ার্ড জিওভান্নি সিমওনে দলে ফিরেছেন। দলে ফের ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। গতবার প্রীতি ম্যাচের জন্য ডাক পেলেও হঠাৎ চোট পাওয়ায় পরে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার হতে পারে তার অভিষেক।

কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কিরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

এশিয়া সফরের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (আয়াক্স), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মনটিয়েল (সেভিয়া), জার্মান পেস্সেইয়া (রিয়াল বেটিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনা (সেভিয়া)।

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস (জুভেন্তাস), এনজো ফার্নান্দেস (চেলসি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক আলিস্টার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল ডি মারিয়া (জুভেন্তাস), লিওনেল মেসি (পিএসজি), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমিওনে (নাপোলি), আলেজান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেস (ফিওরেন্তিনা)।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী