,

ইংলিশ লিগের বর্ষসেরা হল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটিতে এসে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আর্লিং হল্যান্ড। তারই আরেকটি স্বীকৃতি মিলল নরওয়ের এই ফুটবলারের। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হল্যান্ড। আজ শনিবার এই ঘোষণা দেওয়া হয়।

প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৬ গোল করেছেন হল্যান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে হল্যান্ডের চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড ছিল অ্যান্ড কোল ও অ্যালান শিয়েরারের। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। আর পরের মৌসুমে ৩৪ গোল করে ব্ল্যাকবার্ন রোভার্সকে শিরোপা এনে দিয়েছিলেন শিয়েরার।

শুধু প্রিমিয়ার লিগই নয়, অন্যান্য প্রতিযোগিতায়ও তেজী ঘোড়ার মতো ছুটছেন হল্যান্ড। চ্যাম্পিয়নস লিগে করেছেন ১২ গোল। সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫১ ম্যাচে ৫২ গোল আছে তার।

হল্যান্ডের এবারের পুরস্কার নিয়ে টানা চার মৌসুম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঘরে তুলল। ২০১৯-২০ এবং ২০২১-২২ মৌসুমে কেভিড ডি ব্রুইনা এবং ২০২০-২১ মৌসুমে রুবেন দিয়াস প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন।

আরও পড়ুন: হল্যান্ডের মৌসুমসেরা গোল কোনটি, জানালেন নিজেই

পুরস্কার জিততে হল্যান্ড পেছনে ফেলেছেন সতীর্থ ডি ব্রুইনা, আর্সেনালের বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন এবং নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ারকে।

এর আগে, রেকর্ড ৮২ শতাংশ ভোটে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব অর্জন করেছিলেন হল্যান্ড।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট