,

নববধূ সাজে অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার চেয়ে গত কয়েক দিন ধরে সাবেক স্বামী শাকিব খান ও তার অপর সাবেক স্ত্রী শবনম বুবলী ইস্যুতেই বেশি আলোচনায় অপু বিশ্বাস। ব্যক্তিগত জটিলতার ভিড়ে এ চিত্রনায়িকাকে দেখা গেল নববধূ সাজে। আর ক্যাপশনে জুড়ে দিলেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না’সহ কয়েকটি লাইন।

গতকাল শুক্রবার অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং ভারি গহনায় দেখা গেছে। মাথায় রয়েছে বিয়ের মুকুট। অর্থাৎ একদম নববধূর সাজে হাজির হয়েছেন নায়িকা।

ছবিগুলোর ক্যাপশনেও রহস্য তৈরি করেন অপু। তিনি লেখেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না। সব বাধা ও প্রাচীর পেরিয়ে এটি তার প্রত্যাশার লক্ষ্যে পৌঁছাবেই।’

অপুর এ নববধূ সাজে পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে অনেক ভক্তই তাকে অভিনন্দন জানাচ্ছেন। আবার নববধূর সাজে হাজির কেন তাদের প্রিয় নায়িকা, সে বিষয়েও অনেকের মনে জেগেছে কৌতুহল।

এদিকে, জানা গেছে গত বুধবার (নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশগ্রহণ করেন অপু বিশ্বাস। সে ফটোশুটের ছবিই তিনি গতকাল পোস্ট করেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছি। দারুণ শুট হয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।’

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট