,

ভোলার গ্যাস ঢাকায় নেওয়া দক্ষিণাঞ্চলের সঙ্গে বিশ্বাসঘাতকতা

news-image

বরিশাল ব্যুরো : ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তিকে দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে দলটির জেলা কমিটির নেতারা।

এ সময় বক্তারা বলেন, গত ২১ মে ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে সরকারের দশ বছর মেয়াদি চুক্তি হয়েছে। যার আওতায় দ্রুতই ভোলার গ্যাস সিএনজি করে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। ভোলায় গ্যাস উদ্বৃত থাকার কথা বলে এই চুক্তি করা হচ্ছে। অথচ বরিশালের শিল্পাঞ্চলসহ আবাসিক খাতে এখন পর্যন্ত এই গ্যাসের সংযোগ দেওয়ার উদ্যোগ নেই। অথচ ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি।

তারা আরও বলেন, এই গ্যাস দিয়ে বরিশালের কলকারখানায় ও আবাসিক খাত উন্নয়নের দাবির প্রেক্ষিতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী বরিশাল সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি ভুলে গিয়ে বরিশালে গ্যাস সরবরাহের কোনো ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে। এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই চুক্তি দক্ষিণাঞ্চলের উন্নয়নকে বহুগুণ পিছিয়ে দেবে।

বক্তারা ইন্ট্রাকোর সঙ্গে করা চুক্তি বাতিল করে ভোলার গ্যাস বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবি জানান।

জেলা বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ইমাম হোসেন খোকন, মানিক হাওলাদার, দুলাল মল্লিক, জেলা কমিটির সদস্য সন্তু মিত্র, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট