,

বজ্রপাতে প্রাণ গেল ২ বন্ধুর

news-image

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদ্রা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার লৌহজং উপজেলার কনকসা বাজার বটতলা এলাকার মো. জুম্মন (৪৫) ও মো. কাউসার (৪৫)। তারা দুজনই অটোরিকশাচালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের নামাজের পরে ওই লাকড়ির দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তারা দুজন দোকানের মধ্যে শুয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা এসে দেখেন, তারা দুজনই মারা গেছেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান বলেন, ‘আমরা ৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট