,

ঝোড়ো সেঞ্চুরিতে সাইমন্ডসকে মনে করালেন অ্যাবোট

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছরের এই মে মাসেই পৃথিবীকে বিদায় জানান অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এতদিনে সাইমন্ডসকে হয়তো খুব বেশি মানুষ মনে রাখেনি। মৃত সাইমন্ডসকে নতুন করে আবার মনে করালেন তারই স্বদেশী শন অ্যাবোট।

টি-টোয়েন্টিতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিতে এতদিন একক নাম ছিল সাইমন্ডসের। ৩৪ বলে সেঞ্চুরি করে এবার সেই রেকর্ডে ভাগ বসালেন অ্যাবোট। শনিবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ওভাল স্টেডিয়ামে কেন্টের বিপক্ষে সারের হয়ে এই রেকর্ড গড়েন অ্যাবোট।

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইলের। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন গেইল।

রিশাভ পান্তের নাম এই ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন পান্ত। টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি উইহান লুবে নামে এক অখ্যাত ক্রিকেটারের। ২০১৮ সালে টি-টোয়েন্টি কাপ আফ্রিকা লিগে ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার একাদশ বাছলেন পন্টিং

সারের হয়ে কঠিন সময়েই উইকেটে এসেছিলেন অ্যাবোট। দলের রান ছিল তখন ৪ উইকেট হারিয়ে ৬৪। সেখান থেকেই একের পর এক বাউন্ডারি আদায় করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৪১ বলে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। এই রান করতে ৪টি চার ও ১১টি ছক্কা মারেন অ্যাবোট। দল পায় ২২৩ রানের বিশাল সংগ্রহ। যার জবাবে ১৮২ রানের বেশি করতে পারেনি কেন্ট।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট