,

‘কিছু পুলিশ কাজ করে না, ঘুষ খায়’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে স্বর্ণের দোকানে ডাকাতিকালে বাধা দিলে এর মালিককে গুলি করে হত্যা করা হয়। এছাড়া তার কয়েক দিন আগে থেকে সেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছিল। এ ঘটনায় পুলিশকে দায়ী করে স্থানীয় সংসদ সদস্য অর্জুন সিংহ বলেছিলেন, ‘ভুঁড়ি নিয়ে হাঁটতে পারে না পুলিশ, অপরাধী ধরতে পারে নাকি?’। এবার একই সুরে সুর মেলালেন একই জেলার দমদমের সংসদ সদস্য সৌগত রায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায়। তিনি পুলিশের পাশাপাশি নিজদলীয় সংসসদ সদস্য অর্জুস সিংহেরও সমালোচনা করেন।

ব্যারাকপুরের হত্যাকাণ্ড নিয়ে সৌগত রায় বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। কিছু পুলিশ কাজ করে না, ঘুষ খায়।’

অনেকেই পুলিশকে নিয়ে তার এই সমালোচনাকে অর্জুন সিংয়ের সুরে সুর মেলানো বলছেন। তবে অর্জুনেরও সমালোচনা করেছেন সৌগত রায়।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরের সংসদ সদস্য অর্জুন সিংহ
গতকাল শুক্রবার অর্জুন সিং আক্ষেপের সুরে বলেছিলেন, ‘আমার নিরাপত্তা নিতে লজ্জা হয়। সাধারণ মানুষের যেখানে কোনো নিরাপত্তা নেই, গুলিতে একটা নিরীহ যুবককে মেরে ফেলা হল! প্রয়োজন হলে আমি নিরাপত্তা ছেড়ে দেব।’

 

অর্জুনের এ বক্তব্যের সমালোচনা করে সৌগত রায় বলেন, ‘এসব কথা এখন সংবাদমাধ্যমে বলে কী লাভ? নিরাপত্তা ছাড়তে চাইলে দলকেই তো বলতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না