,

ভেঙেই যাচ্ছে ইমরানের দল?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক চাপের মুখে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার দলের একের পর এক নেতা পদত্যাগ করেই যাচ্ছেন।

সবশেষ আজ শনিবার পিটিআই সাবেক এমপি সৈকত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি গত ৯ মে ইমরান খানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

পেশাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি সেনাবাহিনীর সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন। সেইসঙ্গে সেনাবাহিনীর প্রতি তার দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেছেন।

এ ছাড়া আজ পিটিআই-এর আরেক নেতা খুসরো বখতিয়ারও দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ৯ মের ঘটনা নিয়ে পিটিআই-এর মতাদর্শ তার সঙ্গে মিলে না বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ৯ মে-এর ঘটনা তাকে পিটিআই থেকে সরে যেতে বাধ্য করেছে।

জিও নিউজ তাদের সবশেষ এক প্রতিবেদনে বলেছে, ৯ মে এর পর পিটিআই থেকে এখন পর্যন্ত ৮০ জনের বেশি নেতা পিটিআই ছেড়েছেন। এবং প্রতিনিয়ত সেই সংখ্যা বেড়েই চলেছে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন ইমরান খান। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান এ পিটিআই প্রধান। তবে তার গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। এখন পর্যন্ত ৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। যদিও ইমরান খান দাবি করেছেন, বিক্ষোভে তার দলের নিরস্ত্র ২৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল

ইমরানের গ্রেপ্তারের পর পিটিআই সমর্থকরা দেশটির সরকারি ভবন, স্থাপনা ও বিশেষ করে সেনাবাহিনীর স্থাপনায় ব্যাপক তাণ্ডব চালায়। এরপর থেকে তার দলের কর্মীদের গণহারে গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ‘ইমরান খানের খেলা শেষ’

তবে ইমরান খান দাবি করেছেন, তার দলের নেতারা পদত্যাগ করছেন না, তাদের বাধ্য করা হচ্ছে এবং সেটি অস্ত্রের মুখে। এদিকে এরই মধ্যে ইমরান খান এবং দলীয় অনেক নেতা ও আইনপ্রণেতার ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট