,

মেসিকে অধিনায়কত্ব দেবে বার্সেলোনা!

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ লিওনেল মেসির। মৌসুমশেষে ফরাসি ক্লাবটিতে যে তিনি থাকছেন না সেটি প্রায় নিশ্চিত। মেসির পরবর্তী গন্তব্য নিয়ে চলছে নানান জল্পনা। জনপ্রিয় সংবাদ সংস্থা এএফপি তো একবার জানিয়েই দিয়েছিল সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির। যদিও মেসির বাবা ও পরবর্তীতে আল-হিলাল কর্তৃপক্ষও এই চুক্তির সত্যতা অস্বীকার করেছে।

মার্কিন লিগ সকারেও (এমএলএস) মেসির যাওয়ার গুঞ্জন আছে। তবে সবচেয়ে জোড়ালো সম্ভাবনা বার্সেলোনায় প্রত্যাবর্তন করার। জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, এই গ্রীষ্মেই ক্যাম্প ন্যুতে মেসিকে ফেরাতে পারে বার্সেলোনা। বার্সায় ফিরলে মেসিকে অধিনায়কত্ব দিতেও প্রস্তুত ক্লাবটি।

২০২১ পিএসজিতে যোগ দেওয়ার আগে বার্সেলোনার অধিনায়ক ছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বিদায়ের পর অধিনায়কত্বের আর্মব্যান্ড ওঠে সার্জিও বুসকেটসের হাতে। তবে এই মৌসুম শেষেই ন্যু ক্যাম্প ছাড়ছেন বুসকেটস ও ডিফেন্ডার জর্দি আলবা। মেসি না ফিরলে কাতালানদের অধিনায়কত্ব পেতে পারেন রবার্তো লেভানদোভস্কি অথবা রোনাল্ড আরাউহো।

আরও পড়ুন: পিএসজির উৎসবের সুযোগ

চলতি মৌসুমে পিএসজিতে সময়টা একদমই ভালো কাটেনি মেসির। কোচ ক্রিস্তোফার গালতিয়েরর অনুমতি ছাড়াই সৌদি আরব ভ্রমণ করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরে অবশ্য ক্ষমা চাওয়ায় কমিয়ে আনা হয় মেসির শাস্তি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মাঠে নামলে পিএসজি সমর্থকদের থেকে কটাক্ষের শিকার হতে হয়ে মেসিকে। পিএসজি সমর্থকদের থেকে কটাক্ষের শিকার এর আগেও কয়েকবার হয়েছেন মেসি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট