,

নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে বিএনপির গলা বসে গেছে বলে মন্তব্যে করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নতুন ভিসানীতি নিয়ে বিএনপি বেকায়দায় আছে। এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই। বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে।

তিনি বলেন, এতে আমাদের একটা লাভ হয়েছে, এতোদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে…নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে। আমরা আমাদের নীতিতে অটুট, আমরা নির্বাচনে যাচ্ছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে। সবার অংশগ্রহণ আমরা চাই।

বিএনপি নাটক বানাচ্ছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে উল্লেখ করে এই নেতা বলেন, কিন্তু নাটক নাটক খেলায় তারা (বিএনপি) ধরা খেয়েছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। এটা বিএনপির নতুন কৌশল।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী