,

মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু

news-image

বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। আজ শুক্রবার থেকে তার জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হচ্ছে। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে এটি অনুষ্ঠিত হবে। রাজধানীর পান্থপথে বিকেল ৫টায় পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তৃত আলোচনার মাধ্যমে এ অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছে। একইসঙ্গে এ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করবে ‘পাঠশালা ফিল্ম ক্লাব’।

পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ ফিল্ম ক্লাব গঠন করা হবে। যারা চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র প্রদর্শনী ও উৎসব, চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানের প্রথম দিনে মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের অধ্যক্ষ খ ম হারুন ও চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক এন রাশেদ চৌধুরীসহ অন্যান্যরা আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র ‘ভুবন সোম’। এটি মুক্তি পায় ১৯৬৯।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র ‘পদাতিক’ (১৯৭৩) প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। দুপুর ১টায় পাঠশালা ফিল্ম ক্লাব গঠন করা হবে। দুপুর ৩টায় মৃণাল সেন ও তার চলচ্চিত্রের ওপর একটি মাস্টার ক্লাস নেবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ।

মুক্ত আলোচনার পর ৫টা ৪৫ মিনিটে মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’ (১৯৮২) প্রদর্শনের মাধ্যমে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না