,

সৌদিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদ, জেদ্দায় ও মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার রিয়াদ প্রবাসী মো. আফজাল হোসেন-(২৮) খাদ্যনালী সমস্যার কারণে জরুরি ভিত্তিতে দেশে গিয়েছিলেন। দেশে গিয়ে ভালোভাবে চিকিৎসা নেবেন বলে গিয়েছিলেন কিন্তু সে সুযোগ আর পেলেন না। এয়ারপোর্টে থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের বৌনাকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে, গত বুধবার জেদ্দা প্রবাসী মো. নুরুল হক (৫৫) রাতে নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গে তাকে প্রতিবেশি প্রবাসীরা জেদ্দা নগরীর কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করান। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেদ্দা প্রবাসী নুরুল হক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজার বিঘা সাহেবি পাড়ার বাসিন্দা। গতকাল বাদ আছর জেদ্দা কিলো আরবাতাস হায়ার মিনারা বড় মসজিদে তার জানাজা হয়েছে। এরপর হারেজ কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

জানা যায়, মক্কা প্রবাসী আমান উল্লাহ আমান (৪৮) চার মাস ধরে অসুস্থ। গতকাল শুক্রবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলা ঈদগাও উপজেলার সদর ইউনিয়নে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট