,

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল!

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৭ কেজি ৫০০ গ্রাম।

আজ শনিবার সকালে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে খলিল শেখের জালে মাছটি ধরা পড়ে।

জেলে খলিল শেখ বলেন, ‘আজ ভোর থেকে পদ্মা নদীতে আমরা মাছ ধরার জন্য জাল ফেলছিলাম। হঠাৎ জালে টান পড়লে দ্রুত জাল টেনে নৌকায় তুললে মাছটি ওঠে আসে। এতো বড় কাতল মাছ এর আগে কোনোদিন পাইনি। মাছটি শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে আসলে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করি।’

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, ‘মাছ কিনে নেওয়ার পর ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট