,

ভিনির সমর্থনে আফ্রিকার দুটি দেশের সঙ্গে ব্রাজিলের প্রীতি ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী আচরণের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে সোচ্চার ব্রাজিল। এবার এই তারকা ফরোয়ার্ডের সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দুটি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে সেলেকাওরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এমন খবর নিশ্চিত করেছে।

বার্সেলোনায় আগামী ১৭ জুন ব্রাজিল প্রথম ম্যাচে গিনির বিপক্ষে খেলবে। আর লিসবনে ৩ দিন পর দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা।

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের জেরে কয়েক দিন ধরেই উত্তাল ফুটবল–বিশ্ব। গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে ভিনির বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর থেকে ঘটনার সূত্রপাত। ফিফা সভাপতি থেকে বাংলাদেশের ফুটবলার সানজিদা খাতুন পর্যন্ত সবাই বর্ণবাদী অবস্থানে এককাট্টা হয়েছেন। একইভাবে সিবিএফও বর্ণবাদবিরোধী নিজস্ব কার্যক্রম শুরু করেছে।

স্প্যানিশ লিগে এখন বর্ণবাদ নিয়ে তুমুল আলোচনা। এই আলোচনার কেন্দ্রবিন্দু রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। একের পর এক বর্ণবাদের শিকার এই ব্রাজিলিয়ানের সঙ্গে সবশেষ ম্যাচে বড় ঘটনা ঘটে যায়। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়।

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে হওয়া সেই ম্যাচে যে কারণে দশ মিনিট খেলা বন্ধ থাকে। ওই ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ায় ভিআর দেখে ভিনিসিয়ুসকে লাল কার্ড দেখান রেফারি বুর্গোস বেনগয়চিয়া।

বর্ণবাদের শিকার হওয়া ম্যাচে ভিনিসয়ুসের লাল কার্ড পাওয়া মানতে পারেননি বেশিরভাগ ফুটবলপ্রেমী। বিশ্বজুড়ে চলে সমালোচনা। ভিনিসিয়ুসের লাল কার্ড বর্ণবাদকে উসকে দিবে বলেই অভিমত জানান অনেকে।

তবে সমালোচনার পর অবশেষে ভিনির বিতর্কিত লাল কার্ড প্রত্যাহার করা হয়। অন্যদিকে শাস্তি দেওয়া হয়েছে ভ্যালেন্সিয়াকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদের শিকার হয়েছিলেন। সেই ভেন্যুর একটি অংশ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ক্লাবটিকে করা হয়েছে আর্থিক জরিমানাও।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট