,

গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডায় গাছে পানি দিতে গিয়ে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

আরও পড়ুন: সমাবেশের আগে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মৃতের মামা মো. সাঈদ বলেন, ‌‘তাসিন অনলাইনে এক কসমেটিকস ব্যবসায়ীর ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। সে উত্তর বাড্ডার গুপিপাড়ায় একটি সাততলা ভবনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। আজ সকালে ওই ভবনের ছাদের উপরে গাছে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

তাসিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাবুল মিয়া ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট