,

রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কখনো ছিল না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার (ভাড়া) করতে পারবেন। সে ক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।’

মার্কিন নতুন ভিসা নীতি প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে। যারা দেশে জ্বালাও পোড়াও করে, তারা সাবধান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিহ্নিত হওয়ার কিছু নেই। বরং কতিপয় সরকারি কর্মচারি, ব্যবসায়ী, আমলা যাদের যুক্তরাষ্ট্রে সম্পদ আছে, তারা চিন্তিত হবেন।

এ সময় দুটি দেশের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা আবারও ফেরত দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট