,

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বাছাইপর্ব থেকে বাদ পড়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ ছিল না আর্জেন্টিনার। নাটকীয়ভাবেই খেলার সুযোগ পেয়েছে তারা। ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছে লিওনেল মেসির উত্তরসূরীরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে রাউন্ড অব সিক্সটিনের টিকিট।

চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায়। টানা তিন জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

ম্যাচের ১৪ মিনিটে ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫ মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এক হালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজর পা থেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট