,

বাংলাদেশি হজ এজেন্সির দুজন সৌদিতে আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি হজ এজেন্সির দুইজন সৌদি আরবে আটক হয়েছেন। এরা দুজন পিতা পুত্র বলে জানা গেলেও নাম পরিচয় জানা যায়নি। নির্ধারিত পরিমাণের বেশি রিয়াল বহনের দায়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় ৮২৩ জন হজযাত্রীর সৌদিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শুক্রবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাব এই সমস্যা সমাধানে কাজ করছে।

হাব সভাপতি আরও জানান, ওই দুজনের সঙ্গে তিনটি এজেন্সি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য কাজ করছিল। উল্লিখিত তিনটি এজেন্সির ৮২৩ জন হজযাত্রীর ১ জুন সৌদি আরবের টিকিট কনফার্ম করা আছে। তবে সৌদি আরবে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ৮২৩ জন হজযাত্রীর বিমান টিকিট সংগ্রহের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ ফ্লাইটের তারিখ ১০ দিন পিছিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন (৯ জিলহজ)। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রা শুরু হয় ২১ মে। হজ শেষে সৌদি আরবে থেকে শেষ ফ্লাইট ছাড়বে ২২ জুন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট