,

কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না: জাহাঙ্গীর আলম

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমরা কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে নিয়ে কাজ করতে চাই। আপনাদের জয় হয়েছে। কেউ আঘাত করলে তাকে আঘাত করতে হয় না। শহরের মালিক যে জনগণ এটা আপনাদের ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শহরের ছয়দানা (হারিকেন) এলাকার নিজ বাসভবনে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনারা (কর্মী-সমর্থক) দুঃসময়ে আমার পাশে ছিলেন। আমি ও আমার মা কাজ দিয়ে এই শহরকে আপনাদের সহযোগিতায় চালাব। অনেকে আপনাদের ক্ষতি করতে চাইবে। আপনারা খেয়াল রাখবেন, কোনোভাবে যেন নিজেদের কোনো ক্ষতি না হয়।’

তিনি আরও বলেন, ‘আমার মা মানে আপনাদের মা। আমার বাড়িঘর সবার জন্য উন্মুক্ত। যেকোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমার মা এবং আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী যেহেতু আছেন, ওনার কাছ থেকে ন্যায়বিচার পাওয়া শুরু হয়েছে। অনেকে বিভিন্নভাবে পাঁয়তারা করেছিল, মিথ্যা বলেছিল এ শহর ধ্বংস করার জন্য।’

সবার উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তিনি আমাদের অভিভাবক, ওনাকে সহযোগিতা করব। আমাদের নেতাকর্মীদের যারা হয়রানি করছে অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে। কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা যাবে না। পেশীশক্তি দিয়ে মানুষের মন জয় করা যায় না।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না