,

৯ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি।

শুক্রবার (২৬ মে) সারাদেশে এই জনসমাবেশ করবে দলটি। আর এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়ক পশ্চিম প্রান্ত দুপুর আড়াইটায় জনসমাবেশ হবে। তবে, এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মিপুর জেলায় আমির খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগের শেরপুরে বেগম সেলিমা রহমান, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গা জেলায় ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুর জেলায় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দপুর জেলায় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না