,

লিভারপুলের স্বপ্নভঙ্গ: চেলসিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুল এবার আর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না। তাদের ক্ষীণ যে আশা ছিল, সেটাও বৃহস্পতিবার রাতে কেড়ে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসিকে উড়িয়ে মোহামেদ সালাহদের শেষ চারের সম্ভাবনা শেষ করে দিলো এরিক টেন হাগের দল। তারা উঠে গেলো চ্যাম্পিয়ন্স লিগে।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র‍্যাশফোর্ড। শেষ দিকে এসে চেলসির হয়ে একটি গোল করেন জোয়াও ফেলিক্স।

বল পজিশনে পিছিয়ে থাকলেও ম্যাচে আক্রমণে দাপট ছিল ইউনাইটেডের। ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন কাসেমিরো। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সিয়াল।

৭৩ মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড। সফল স্পট কিকে ৩-০ করেন ফার্নান্দেজ। এর পাঁচ মিনিট পর র‍্যাশফোর্ড গোল করে বড় জয় নিশ্চিত করেন। শেষ দিকে এসে চেলসির হয়ে একটি গোল শোধ করেন ফেলিক্স।

এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠেছে ইউনাইটেড। শেষ চারের ফয়সালা হয়ে গেছে শেষ রাউন্ডের আগেই। ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট