,

ভিসানীতি নিয়ে আ’লীগ-বিএনপি-জাপার সঙ্গে পিটার হাসের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন নতুন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর পৌনে ১২টা থেকে পৌন ২টা পর্যন্ত রাজধানীর গুলশানে রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এ বৈঠক হয়। তিন রাজনৈতিক দলের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এছাড়া জাপার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল।

বৈঠকে অন্যদের মধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জাগো নিউজকে বলেন, ‘আমেরিকান ফরেন মিনিস্টার ভিসাবিষয়ক নতুন যে ঘোষণা দিয়েছেন, সেটা জানানোর জন্য এ বৈঠক ডাকা হয়। বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে ভিসানীতি, এটা আমাদেরকে উনি (রাষ্ট্রদূত) আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আমাদের মতামত কী, সেটাও জানতে চেয়েছেন তিনি।’

এদিকে, এ বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘আমরা (যুক্তরাষ্ট্র) অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এ নতুন ভিসানীতি সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রদূত পিটার হাস এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

বুধবার (২৪ মে) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসানীতি ঘোষণার বিষয়টি জানানো হয়। এতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না