,

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকিদাতা’ সেই চাঁদ গ্রেপ্তার

news-image

রাজশাহী ব্যুরো : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ভেড়িপাড়া-কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুর পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

এর আগে তার মেয়ে মোছা. জাকিয়া সুলতানাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার এক বিবৃতিতে এই অভিযোগ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে রাজশাহীর সাত থানায় চাঁদসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে তিন মামলায় চাঁদকে একমাত্র আসামি করা হয়। এ ছাড়া চাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মামলা হওয়ার পর বেশ কয়েকদিন আত্মগোপনে ছিলেন চাঁদ‌। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায় পুলিশ। তবে গোপনে চাঁদ আদালতে আত্মসমর্পণ করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে দলের একটি সূত্র।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে রাজশাহী মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর’ হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট