,

হাতির কোনো এজেন্ট নেই

news-image

মুহম্মদ আকবর গাজীপুর থেকে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহ নূর ইসলাম (রনি সরকার)। সকালের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও পরে কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

হাতি প্রতীকের প্রার্থী রনি নিজের ভোট দেন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে। তবে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে বেশিরভাগ জায়গায় নৌকা, লাঙল ও হাতপাখার এজেন্ট রয়েছে। কিন্তু কোথাও হাতির এজেন্ট চোখে পড়েনি। এমনকি তাদের প্রবেশে বাধা বা কেন্দ্র থেকে বের করে দেওয়ার কেনো অভিযোগও পাওয়া যায়নি।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৬ নং ওয়ার্ডের মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্র, ১৭ নং ওয়ার্ডের মেট্রোপলিটন স্কুল কেন্দ্র, ২৮ নং ওয়ার্ডের রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৩০ নং ওয়ার্ডের নীলেরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে কোথাও হাতি প্রতীকের এজেন্ট নেই।

আরও পড়ুন: যত বাধাই আসুক, লাখ ভোটের ব্যবধানে মা জিতবে: জাহাঙ্গীর

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ জন মেয়র প্রার্থীর মধ্যে যাদের এজেন্ট এসেছেন তারা এখনো আছেন। কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। ভোটারদের উপস্থিতিও বেশ ভালো।

নীলের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মাহমুদ হাসান জানান, তার কেন্দ্রে ৮টি বুথ রয়েছে। সেখানে নৌকা, দেয়াল ঘড়ি আর হাতপাখার এজেন্ট রয়েছে। তবে হাতির কেউ আসেননি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না