,

যত বাধাই আসুক, লাখ ভোটের ব্যবধানে মা জিতবে: জাহাঙ্গীর

news-image

শাহজাহান মোল্লা,গাজীপুর থেকে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মা জায়েদা খাতুন দুই লাখ ভোটের ব্যবধানে জিতবে বলে জানিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আজ বৃহস্পতিবার দৈনিক আমাদের সময়কে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ‘যত বাধাই দেওয়া হোক আমার মা ২ লাখ ভোটের ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। কোনভাবেই আমার মা’র বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

কয়েকটি ভোটকেন্দ্রে জায়েদা খাতুনের কোনো এজেন্ট ছিল না- এজেন্ট দেননি কেন জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সব জায়গায় এজেন্ট দিয়ে এসেছি। হয়তো কোনো কোনো জায়গায় বের করে দিয়েছে। তাতেও কিছু হবে না। আমার মা জিতবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

আরও পড়ুন: মার্কিন ভিসা নীতি নিয়ে কোনো মন্তব্য করব না: ইসি আলমগীর

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকেল চারটা পর্যন্ত। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

গাজীপুর সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩২ প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট