,

যেভাবে গ্রেপ্তার হলেন চাঁদ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করা হয়।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, ‘চাঁদকে গ্রেপ্তারে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। বিএনপি নেতা চাঁদ প্রাইভেটকারে পালানোর চেষ্টা করছিলেন। বেলা সোয়া ১১টার দিকে ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন আইনি কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে আরএমপিতে চারটি মামলা আছে।’

রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘১৯ মে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির রাজনৈতিক কর্মসূচি ছিল। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাই। আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপনে চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। পুঠিয়া থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে আদালতে পাঠানো হবে।’

আরও পড়ুন: প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন চাঁদ

এর আগে, ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট