,

গয়েশ্বরসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আরও ৫০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। মামলার বাদী নিউ মার্কেট থানার এসআই সবুজ মিয়া।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু জানান, মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির ৪৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের হামলায় পুলিশবক্স ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মামলার বাদী।

এই সংঘর্ষের ঘটনায় ১০ থেকে ১৫ জন বিএনপি নেতা-কর্মীকে আটকের অভিযোগ করেছিল দলটির নেতারা। এই ঘটনায় পুলিশের কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিল বলে দাবি করে পুলিশ।

এদিকে এর আগে, রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী