,

জুয়ার সাইট খুলে ক‌য়েক কোটি টাকার প্রতারণা

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইন জুয়ার সাইট খুলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রকিবুল হাসান মিলন (৩৯), মো. সিরাজদৌলা ওরফে বাবু (৪০), মো. সুমন (৪৪), মো. ডলার (৪০), মো. আশরাফুল (৩৮), মো. শহিদুল ইসলাম (৪৫), মো. সুমন (৪২) ও জ্যোতি কুমার দেব (২৪)।

তাদের কাছ থেকে অনলাইনে জুয়া পরিচালনায় ব্যবহৃত নয়টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ‌গ্রেপ্তারকৃকরা জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করছি‌লেন। তারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে টাকা লেনদেন করতেন। এভাবে কয়েক কোটি টাকা লেনদেন করেছে এই চক্রটি।

পু‌লিশ আরও জানায়, এই চক্রটি বেশ কিছুদিন ধরে বিট ৩৬৫, বিটবাজ ৩৬৫, ড্রিমজ৪৪৪.কম, স্কাই ফেয়ার২৪৭, মাস্তি২৪৭ নামক জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। এসব সাইট ও অ্যাপের মাধ্যমে প্রতারণা করতেন চক্রের সদস্যরা।

বুধবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, এটিইউ’র একটি দল গত ২৩ এপ্রিল বিশেষ অভিযান চালিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে মো. রকিবুল হাসান মিলন এবং মো. সিরাজদৌলা ওরফে বাবুকে গ্রেপ্তার করে। এরপর তাদের দেয়া তথ্যে বাকিদের গ্রেপ্তার করা হয়।

এটিইউ’র পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে অনলাইনে জুয়ার সাইট এবং অ্যাপ ব্যবহার করে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এভাবে তারা ই-ট্রানজেকশনের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন করেছে। গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট