,

ইমরানের দল নিষিদ্ধের চিন্তা করছে পাকিস্তান সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় গত ৯ মে দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালায় পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। এ সহিংসতার ঘটনায় পিটিআই নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বুধবার পাকিস্তানের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে অবশ্যই এই বিষয়ে পর্যালোচনা চলছে।

ইমরানের গ্রেপ্তার ঘটনায় ওইদিন পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় ও ক্যান্টনমেন্টে হামলার চেষ্টা করা হয়। অগ্নিসংযোগ করা হয় সেনাবাহিনীর কর্মকর্তাদের বাসভবনেও।

এ ঘটনার জেরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনা ‘পরিকল্পিত আক্রমণ’ যার নেপথ্যে ছিলেন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান।

তিনি আরও বলেন, পিটিআই গত ৯ মে প্রতিরক্ষা স্থাপনায় আক্রমণ চালিয়ে রাষ্ট্রের ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। এমন কোনো অপরাধ আছে যা ৯ মে করা হয়নি? বলে প্রশ্ন করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

আরও পড়ুন…মুক্তির কয়েক মিনিট পর ফের গ্রেপ্তার পিটিআই ভাইস চেয়ারম্যান

এদিকে পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর দলটির ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা যাবে না।

জাফর বলেন, অনেক আগে জামায়াত-ই-ইসলামিকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না কারণ এটি একটি রাজনৈতিক দল গঠন করা প্রত্যেকের মৌলিক অধিকার।

তিনি আরও বলেন, কেউ যদি ভাঙচুরের সাথে জড়িত থাকে তবে এটি একটি ব্যক্তিগত অপরাধ। ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে কিন্তু তার ভিত্তিতে দলকে নিষিদ্ধ করা যাবে না। সূত্র: ডন,জিও নিউজ

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট