,

‘ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে এগোতে পারবে না বাংলাদেশ’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না।’

এতে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ বুধবার ভার্চুয়ালি বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলে বিনিয়োগকারী খুঁজতে দূরে যেতে হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার কারণে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।’

তিনি বলেন, ‘সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বিজিবির আমন্ত্রণে জুলাইয়ে ভারত যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট