,

মর্মান্তিক দুর্ঘটনায় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালখ্যাত এই অভিনেত্রী মাত্র ৩২ বছর বয়সেই প্রয়াত হলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ভারতের চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় তার গাড়িটি খাদে পড়ে যায়। তবে গাড়িটিতে বৈভবী শুধু একা নন, তার সঙ্গে ছিলেন তার হবু বরও।

সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করেছেন প্রযোজক জে ডি মাজেথিয়া। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ শোতে বৈভবীর সহকর্মী ছিলেন তিনি। নেট মাধ্যমে অভিনেত্রীর অনুরাগীদের সঙ্গে দুঃসংবাদটা ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা সে পায়নি। প্রাণশক্তিতে ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনো সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।’

জানা গেছে, অভিনেত্রীর মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার মুম্বাইতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন টুতে দেখা গিয়েছিল বৈভবীকে। এ ছাড়া বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়া ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতে দীপিকা পাডুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

প্রসঙ্গত, ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া কাটছেই না। মাত্র একদিন আগেই ভারতীয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। এর মাঝেই এসেছে এ দুঃসংবাদ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না