,

আলো ছড়ালেন শ্রুতি

news-image

বিনোদন প্রতিবেদক : ঐশ্বরিয়া রাই বচ্চন, এষা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, সারা আলী খান, ঊর্বশী রাউতেলা, মানুষি ছিল্লার, ডায়ানা পেন্টিদের পর এবার কানের লালগালিচায় হাজির হলেন ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। উৎসবের সপ্তম দিনে কমল হাসান তনয়ার কালো পোশাক যেন আলো ছড়ালো রেড কার্পেটে। খোলাচুলে অন্য রকম এক পোশাকে হাজির হন শ্রুতি। সামনে ঝুলছিল বড় একটি কালো ফুল। অভিনেত্রীর সঙ্গে ছিলেন আন্তর্জাতিক প্রজেক্ট ‘দ্য আই’ ছবির গ্রিক নির্মাতা ড্যাফনে শমন। গ্রিসের এই ছবিতে প্রধান চরিত্রে থাকছেন শ্রুতি হাসান। শুটিং শেষ হয়েছে গত বছর। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার তাকে দেখা যাবে একজন বিধবার চরিত্রে, যে মৃত স্বামীর ছাই ছড়িয়ে দিতে একটি গ্রিক দ্বীপে ফিরে আসে।

মূলত এ ছবিটির বিপণনের জন্যই এবার কানে পা রেখেছেন শ্রুতি। এ ছাড়া তার হাতে আরও আছে বেশ কটি ইভেন্ট। যেমন এদিন লালগালিচা থেকে নেমেই তিনি অংশ নেন উৎসবের একটি গোলটেবিল সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে। ‘ব্রেকিং থ্রো আউট দ্য লেন্স’ শীর্ষক এই আয়োজনে সিনেমায় লিঙ্গবৈষম্যের বিষয়ে বক্তব্য রেখেছেন ৩৭ বছর বয়সী তারকা। এখানেও তিনি হাজির হন আরেকটি কালো পোশাকে। তবে এবার জর্জেট কাপড়ের কালো গাউন নয়, গায়ে জড়ান চামড়ার তৈরি ব্ল্যাক লং জ্যাকেট। চুল ছিল শক্ত করে মাথার ওপরে বাঁধা। কানে শোভা পেয়েছে ছোট্ট দুটি হীরার ফুল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না