,

ধানমন্ডিতে বিআরটিসি বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির সিটি কলেজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে বিআরটিসি বাসে আগুন লাগে। বাসের ভেতরে আগুন জলতে দেখা যায়। বাইরে থেকে কয়েকজন পুলিশ সদস্য পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসির দ্বিতল বাসটি নগর পরিবহনের ব্যানারে ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত চলাচল করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিব হাসান আমাদের সময়কে বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেনি।

কারণ হিসেবে তিনি বলেন, ঘটনাস্থলে সংঘর্ষ চলছিল। তাই নিরাপত্তার স্বার্থে গাড়ি পাঠানো হয়নি। পরিস্থিতি নিরাপদ হলে ফায়ার সার্ভিস আগুন নেভাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট