,

বিএনপির পদযাত্রায় ব্যানারের লাঠি দিয়ে ‘পুলিশকে মারধর’

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন দাবি করেছেন, বিএনপির পদযাত্রা থেকে কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। ব্যানারের লাঠি দিয়ে তারা পুলিশকে মারধর শুরু করে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর সিটি কলেজ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘পদযাত্রা কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে মারধর শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেয়। এ সসয় তারা বাসের জানালার কাচ ভাঙচুর করে।’

ডিসি আশরাফ হোসেন বলেন, ‘বিএনপির আজকের পদযাত্রা ছিল পূর্বনির্ধারিত। ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা শুরুও করেছিল। সামনের সারিতে যেসব নেতাকর্মীরা ছিলেন, তারা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্সল্যাব) এসে তাদের যা করার কথা ছিল, তাই করেছেন। সব সিনিয়র লিডাররা তখন চলে যান।’

রমনা বিভাগের এ ডিসি বলেন, ‘সংঘর্ষে জড়ানো ১০ থেকে ১৫ জনকে আমরা আটক করেছি। সংঘর্ষে বেশ কিছু পুলিশ সদস্যও আহত হয়েছেন। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না