,

আওয়ামী লীগ কবরে চলে গেছে: আমীর খসরু

news-image

চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কবরে সমাহিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কবরে চলে গেছে। নতুন করে তাদের আর কবরে নেওয়ার দরকার নেই।

আজ মঙ্গলবার বিকেলে নগরীর সাগরিকা মোড়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু। সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির এ কর্মসূচির আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নগরীর সাগরিকা মোড় থেকে পদযাত্রা শুরু করে পোর্ট কানেক্টিং রোড়, পরে সরাইপাড়া মোড় হয়ে নয়াবাজার গিয়ে শেষ হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকের পদযাত্রা থেকে মানুষ সরকারকে বার্তা দিয়েছে, শেখ হাসিনা বিদায় হও। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনা বিদায় হও। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। এই বার্তা যদি ফ্যাসিস্ট, দখলদার সরকার বুঝতে না পারে, তাহলে তাদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে।’

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘আপনারা সবাই প্রস্তুত হন। শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা প্রয়োজনে প্রতিরোধ করব। জীবন দিয়ে হলেও এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব। জীবন দিয়ে হলেও গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করব। দুর্নীতিবাজদের এ দেশ থেকে বিতাড়িত করব।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আল চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না