,

অবসরের একদিন আগে জননিরাপত্তা সচিবের পদোন্নতি

news-image

অনলাইন ডেস্ক : অবসরের প্রজ্ঞাপন জারির একদিন আগে সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন দিয়েছে।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার অবসর বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন। এতে জানানো হয়, আগামীকাল বুধবার তিনি অবসরে যাবেন।

পরে আজ মঙ্গলবার জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমানকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়।

সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে অবিলম্বে বিষয়টি কার্যকর হবে বলে জানানো হয়।

মোস্তাফিজুর রহমানকে ২৫ মে থেকে ১ বছরের অবসর পরবর্তী ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা মঞ্জুর করা হয়। সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়ায় তিনি সিনিয়র সচিব স্কেলের যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।

জননিরাপত্তা বিভাগে যোগদানের আগে মো. মোস্তাফিজুর রহমান ভূমি সচিব ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট