,

পদযাত্রা থেকে হামলা-ভাঙচুর, আহত ১২ পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ১২ সদস্য আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে এবং বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির একটি পূর্ব নির্ধারিত পদযাত্রা ছিল। বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা পদযাত্রা শুরু করেছিল। প্রায় ১০ থেকে ১৫ হাজার লোক অংশ নিয়েছিলেন। সামনের সারিতে যে সকল নেতা-কর্মীরা ছিলেন তারা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্স ল্যাব) এসে তাদের যা করার কথা ছিল তাই করেছেন। সব সিনিয়র লিডাররা চলে গেছেন।

তিনি আরও বলেন, পদযাত্রা শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের উপর চড়াও হয়। তারা ইট-পাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেও পুরোপুরি জ্বালিয়ে দিতে ব্যর্থ হয়। পরে বাসের গ্লাস ভেঙেছে। এই সংঘর্ষে আমাদের ১২/১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না করলেও পারতো। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।

পুলিশ কত রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে, জানতে চাইলে রমনার ডিসি বলেন, সেটা এখন বলা যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি কন্ট্রোলে আমাদের সিআরপিসি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি। যেন জানমালের ক্ষয়ক্ষতি তারা কম করতে পারে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বিএনপি পদযাত্রার নামে নাশকতার চেষ্টা চালিয়েছে, পুলিশ সদস্যদের উপর হামলা করেছে। গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। এ ঘটনায় ১০/১২ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলতেছে।

পুলিশের কাজে বাধা ও হামলা, সরকারি যানবাহন ভাঙচুরের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন রমনা ডিসি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট