,

দুই কারণে নিজের মতো বেঁচে আছেন তসলিমা নাসরিন

news-image

অনলাইন ডেস্ক : তসলিমা নাসরিন একজন বাংলাদেশি লেখিকা ও প্রাক্তন চিকিৎসক, যিনি ১৯৯৪ সাল থেকে নির্বাসিত জীবনযাপন করছেন। নারীবাদী দৃষ্টিভঙ্গি বিশেষ করে ইসলাম ধর্মের সমালোচনার কারণে ২০ শতকের শেষের দিকে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব এই লেখিকা। সমসাময়িক নানা ইস্যু নিয়ে তিনি তার মতামত ফেসবুকে শেয়ার করেন।

দৈনন্দিন জীবনের বিভিন্ন ইস্যু বিশেষ করে সামাজিক প্রেক্ষাপট, ধর্মসংক্রান্ত ইস্যু, সিনেমা দেখা, বেড়ানো, পোশাক, অসুস্থ হওয়ার খবর প্রভৃতি আরও নানা বিষয় স্থান পায় তসলিমা নাসরিনের পোস্টে। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার দিবাগত রাতে নিজের বেঁচে থাকার কারণ নিয়ে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘দুটো কারণে আমি আমার মতো বেঁচে থাকতে পেরেছি। এক, নিজের টাকা নিজে কামিয়েছি। দুই, কোনো স্বামীর সঙ্গে সংসার করিনি।’

আজ মঙ্গলবারও নিজের জীবন নিয়ে একটি পোস্ট দিয়েছেন তসলিমা নাসরিন। এতে তিনি লিখেছেন, ‘এ জীবনে আমি যাদের খুব ভালোবেসেছি, তারা আমাকে কেউই ভালোবাসেনি। হয়তো খানিকটা বেসেছে, তবে আমার মতো উজাড় করে নয়।

যারা আমার বাঁধন ছেড়ে যেতে চেয়েছে, তাদের আমি চিরকালই নির্বিঘ্নে যেতে দিয়েছি। আমি কষ্ট পেলেও তাদের কষ্ট পেতে দিইনি। এ রকমও হয়েছে, কেউ আমাকে খুব ভালোবাসছে, অথচ আমি লক্ষ্যই করিনি। কখনো লক্ষ্য করলেও আদিখ্যেতা ভেবে সরে গেছি।

পৃথিবীতে পথ চলতে চলতে নানা রকম মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কারও কারও সঙ্গে বন্ধুত্বও হয়েছে। প্রতিবারই মনে হয়েছে এই বন্ধুত্ব চিরকালের। অথচ একসময় যে যার মতো যে যার স্রোতে ভেসে গেছি। খড়কুটোর মতো জীবন। ভেসে ভেসে কে জানে কোথায় যায় কতদূর যায়।’

উল্লেখ্য, তসলিমা নাসরিন ১৯৮২ সালে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তী সময়ে ১৯৮৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর সাংবাদিক ও সম্পাদক নাঈমুল ইসলাম খানকে বিয়ে করেন এই লেখিকা। ১৯৯১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

ওই বছরই অধুনালুপ্ত সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে বিয়ে করেন তসলিমা নাসরিন। কিন্তু সে বিয়েও টেকেনি তার, ১৯৯২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট