,

‘ধোনিকে ঘৃণা করতে হলে সত্যিকারের শয়তান হতে হবে’

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে ঘৃণা করতে হলে ‘সত্যিকারের শয়তান’ হতে হবে বলে জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। গুঞ্জন আছে এবারই নিজের শেষ আইপিএল খেলছেন ধোনি। যেখানে আজ মঙ্গলবার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ারে ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পান্ডিয়ার গুজরাট টাইটান্স। খবর এনডিটিভির।

ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি প্রসঙ্গে গুজরাটের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে পান্ডিয়া বলেন, ‘আমি সবসময়ই মহেন্দ্র সিং ধোনির ভক্ত। তবে ধোনিকে ঘৃণা করতে হলে আপনাকে সত্যিকারের শয়তান হতে হবে।’

আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের সঙ্গে ছিলেন ধোনি। মাঝে দুবছর চেন্নাই নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলে পুনের এই দলে খেলেন ধোনি। গত বছর অবশ্য ভালো যায়নি তাদের। তলানির দ্বিতীয় দল হিসেবে শেষ করেছিল চেন্নাই। তবে এবার প্লে-অফে উঠে নিজেদের পঞ্চম শিরোপার স্বপ্ন দেখছে ধোনির নেতৃত্বে দলটি।

এদিকে পান্ডিয়া জানিয়েছেন, তিনি ধোনির কাছ থেকে ক্রিকেটের অনেক কিছু শিখেছেন, ‘অনেক মানুষ ধোনিকে সিরিয়াস হিসেবে চেনেন। আমার কাছে, তিনি মজার এবং আমি তাকে মহেন্দ্র সিং ধোনি হিসেবে দেখি না। অবশ্যই আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক ইতিবাচক জিনিস। যা আমি তার সঙ্গে কথা বলা ছাড়া শুধু দেখেই শিখেছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট