,

কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে গতকাল সোমবার দোহায় পৌঁছান শেখ হাসিনা।

এই ফোরামের মূল উদ্দেশ্য হলো- বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

মঙ্গলবার দিনের শেষে প্রধানমন্ত্রী দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
এ ছাড়া রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ. আল-ফালিহ’র সঙ্গে পৃথক বৈঠক করবেন।

এরপর কাতার ইকোনমিক ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট