,

আইসিসির ‘স্বীকৃতি’র স্মারক হাতে পেলেন মিরাজ

news-image

২০২২ সাল জুড়ে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যে কারণে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেয়েছিলেন বাংলাদেশের এই উদীয়মান অলরাউন্ডার।

অবশেষে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে থাকার স্বীকৃতির স্মারক হাতে পেলেন মিরাজ। আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে তোলা ছবি পোস্ট করলেন তিনি।

ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

মেহেদী হাসান মিরাজের সঙ্গে ২০২২ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন, বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মেহেদি হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

২০২২ সালে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মিরাজ। এই ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিসহ ৬৬ গড়ে করেছেন ৩৩০ রানও। ব্যাটে-বলে দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতিই পেলেন মিরাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট