,

২৫ মে সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন, গাজীপুর সিটি কর্পোরেশন, চট্টগ্রামের সন্দীপ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপনির্বাচন।

এছাড়াও নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোণা ও কুমিল্লা জেলার সাতটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৩টি উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২৫ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের, ভোলার দৌলতখাঁন উপজেলার চারপাতা ইউনিয়নে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন, নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন এবং কুমিল্লার মেঘনা উপজেলার চন্দপুর ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট